TT Ads

 

বরিশাল: বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাস সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার জুমার নামাজের পর বরিশাল নগরীরর কশাই মসজিদের সামনে থেকে জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি সদর রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা অবিলম্বে ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ, গ্যাস সংকট নিরসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবি জানান। কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাস সংকট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আমরা আজ রাজপথে নেমেছি। জনগণের স্বার্থবিরোধী এসব সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *