বরিশাল: পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশাল নগরীতে র্যালির আয়োজন করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনীকুমার হল চত্বর থেকে র্যালিটি বের হয়ে
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনীকুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ। এর মধ্যে ছিল আনন্দ মিছিল, কেরাত, ইসলামী সংগীত ও বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া।


