TT Ads

 

বরিশাল : বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোসিয়েশন এনডিবিএ’র সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ দৈনিক সমকাল বরিশাল অফিস থেকে উদ্ধার হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় তার সেই চিরচেনা নগরীর প্যারারা রোডের সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার (পুলক) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

অপরদিকে সদাহাস্যজ্বল সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় একাধিক সিনিয়র সংবাদকর্মীরা জানিয়েছেন, সমকাল পত্রিকা থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশাগ্রস্থ ছিলেন। এ থেকে আজ তার পরিনিতি হতে পারে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *