বরিশাল: এবার ন্যাশনাল ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড -২০২৬ এ নারী ও শিশু উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বরিশালের কামরুন নাহার মোহনা।
১৭ই অক্টোবর প্রধামন্ত্রীর কার্যালয় এ মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদানকালে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, প্রধান মন্ত্রীর ব্যাক্তিগত সচিব, মন্ত্রীপরিষদের বিভিন্ন মন্ত্রীবৃন্দ।
আটটি ক্যাটাগরিতে এবার দেশসেরা ১৫ জন যুব পেয়েছেন এই সম্মানজনক রাষ্ট্রীয় যুব পুরস্কার।
কামরুন নাহার মোহনা তার প্রতিষ্ঠিত ‘আনন্দ স্কুল’
এর মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, শিক্ষার প্রসার ও আত্মকর্মসংস্থান তৈরিতে অসাধারণ কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠা করেছেন অনন্য দৃষ্টান্ত। পাশাপাশি বিভিন্ন সংগঠন এর মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও তার বাবার প্রতিষ্ঠিত স্কুলের কার্যনির্বাহী কমিটির প্রধান হিসেবে বরিশাল মেহেন্দিগঞ্জে নারীর শিক্ষা বিস্তারে অবদান রেখে চলেছন যা অনুকরনীয় দৃষ্টান্ত তৈরি করেছে।


