TT Ads

 

বরিশাল : বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের ৫০ নম্বর আলেকান্দা এলাকায় একটি ১৫ তলা ভবন নির্মাণ প্রকল্প নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এ প্রকল্পের কার্যক্রমের বিরুদ্ধে আদালতে মামলা ও নিষেধাজ্ঞার আদেশ থাকার কথা উল্লেখ করে নির্মাণকাজসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গত ৯ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষে কয়েকজন ব্যক্তি। আবেদনে আদালতের বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পটির সব কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, আলেকান্দা এলাকার ওই কনডোমিনিয়াম প্রকল্পে ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিরোধের জেরে বরিশালের বিজ্ঞ সিভিল জজ আদালতে ৩০৩/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। আদালত এ বিষয়ে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলেও আবেদনে দাবি করা হয়।

এলাকাবাসীর আবেদনে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞার আদেশের অনুলিপি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। তাই আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পটির নির্মাণকাজসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে সিটি করপোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আবেদনকারীদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বরিশাল সিটি করপোরেশন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *