TT Ads
Spread the love

 

বরিশাল: ২০০৬ সালের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ জানুয়ারী বরিশালে আসছেন। ওই দিন দুপুরে নগরীর বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যানের বরিশাল সফরের বিষয়টি জানানো হয় হয়েছে।

দলীয় সূত্র জানায়, ২৭ জানুয়ারী বেলা ২টায় নগরীরর বান্দ রোডের ঐতিহ্যবাহী বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এই জনসভাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। ইতিপূর্বে গত রোববার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করেছে বরিশাল বিভাগীয় বিএনপি। তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। এই সফরকে ঘিরে বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন নেতারা। বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার মাঠ বেলস পার্ক পরিদর্শন করছেন বিএনপির নেতারা। বিএপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শন করেন।

তার আগমনকে কেন্দ্র করে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে বিএনপি। বরিশালের ২১ টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিভাগের ৬ জেলার নেতাকর্মীরা তারেক রহমানের জনসভায় উপস্থিত থাকবেন।

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ধানের শীষের পক্ষে মানুষের আগ্রহ দেখছি। আমরা কখনও ভোট কারচুপি ও অন্যভাবে কাউকে বিভ্রান্ত করিনি। ভোটে দাড়ালেই তো সবাই প্রতিদ্বন্ধি । তবে ভোটের লড়াইতে তো আসতে হবে। জনগন যাকে ভোট দিবে তিনিই বিজয়ী হবেন।”

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এত লোক হবে শেষ পর্যন্ত আমরা জায়গা দিতে পারবো কিনা তা নিয়ে চিন্তিত।”

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আগামী ২৭ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *