বরিশাল: বরিশাল বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সের সাথে বাংলাদেশ পুলিশের আইজিপি প্রাক-নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী রবিবার দুপুর ৩ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে এই প্রাক-নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম (বিপিএম)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা যাতে নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত কল্পে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম সহ বরিশাল বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ।




