TT Ads
Spread the love

পিরোজপুরে মস্তকহীন লাশের মিলল খুনের ক্লু, গ্রেপ্তার-২

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উদ্ধার হওয়া গলাকাটা মাথাবিহীন লাশ ঘিরে সৃষ্টি হওয়া রহস্যের জট খুলে দিয়েছে পুলিশ। একটি ইলেকট্রনিক্স কোম্পানির হ্যান্ডবিলকে সূত্র ধরে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লাশের পরিচয় শনাক্ত এবং জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিভাবে ২৪ ঘন্টার ব্যবধানে একটি চাঞ্চল্যজর হত্যার রহস্য আসামী গ্রেফতার লাশের পরিচয় শনাক্ত করল পুলিশ, তা নিয়ে সাজানো এ প্রতিবেদন।

সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানান,
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, বিকেল ৩টা ১৫ মিনিটে একটি সাদা মোটরসাইকেলে তিন যুবক ইটভাটায় প্রবেশ করে। তবে মাত্র ১২ মিনিট পর, অর্থাৎ ৩টা ২৭ মিনিটে, একই মোটরসাইকেলে বের হয়ে আসে দুইজন।
ফুটেজে দেখা পোশাকের সঙ্গে ঘটনাস্থলে পাওয়া জুতো ও টি-শার্টের মিল খুঁজে পেয়ে পুলিশ নিশ্চিত হয় ভেতরে প্রবেশ করা একজনই হত্যার শিকার।
থানা সূত্র আরও জানায়, ঘটনাস্থল থেকেই ক্লু পাওয়া যায়। গত ১৩ মার্চ বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সারেংকাঠি এলাকার একটি ইটভাটার পাশের নদীর তীর থেকে গলাকাটা মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ওসি মো. মেহেদী হাসান। পরে সিআইডি, পিবিআই ও র‍্যাবের সমন্বয়ে শুরু হয় যৌথ তদন্ত। গভীর রাত পর্যন্ত তদন্ত চালিয়ে একপর্যায়ে লাশ থানায় নেওয়া হয়। রাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জরুরি বৈঠকে বসে তদন্ত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন ওসি। তার নির্দেশে পুনরায় তল্লাশির সময় লাশের প্যান্টের পেছনের পকেট থেকে উদ্ধার হয় একটি গুরুত্বপূর্ণ সূত্র, একটি হ্যান্ডবিল।
উদ্ধার হওয়া হ্যান্ডবিলটি ছিল যমুনা ইলেকট্রনিক্স কোম্পানির। এতে থাকা একটি মোবাইল নম্বর তদন্তে নতুন মোড় এনে দেয়। ওই নম্বরে যোগাযোগ করে জানা যায়, বরিশালের কাশির বাজার এলাকায় ওইদিন হ্যান্ডবিল বিতরণ করা হয়েছিল এবং সে সময় তোলা ১৫৪টি ছবি সংরক্ষণ করা ছিল।
পুলিশ ছবিগুলো সংগ্রহ করে বিশ্লেষণ করে। এক পর্যায়ে “Malteser” লেখা টি-শার্ট পরা এক যুবকের সঙ্গে লাশের পোশাকের মিল পাওয়া যায়।
ছবির সূত্র ধরে বরিশালের কাশিপুর এলাকায় গিয়ে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করে। তার নাম গোপাল চন্দ্র দাস (৪০)। তিনি মাদকাসক্ত ছিলেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছিলেন বলে জানা যায়। পরে স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।
ঘটনার সূত্র ধরে ওই রাতেই বরিশাল এয়ারপোর্ট থানা এলাকা থেকে তরিকুল ইসলাম সম্রাট (২৯)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে র‍্যাব-৮ এর সহায়তায় অপর আসামি আবেদীন মাঝি ওরফে রাজু (৪২)কেও আটক করা হয়।
ওসি মো. মেহেদী হাসান বলেন, মস্তকবিহীন লাশটি প্রথমে শনাক্ত করা কঠিন ছিল। তবে ঠান্ডা মাথায় তদন্ত চালিয়ে লাশের পকেটে পাওয়া একটি হ্যান্ডবিলকে সূত্র ধরে আমরা দ্রুত পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। প্রধান আসামি তরিকুল ইসলাম সম্রাটের সঙ্গে নিহত গোপালের নারী সংক্রান্ত বিরোধ ছিল। অন্যদিকে, সহঅভিযুক্ত রাজুর সঙ্গে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। অভিযোগ রয়েছে, গোপাল তার কয়েকটি মাদকের চালান নষ্ট করে দেয়, যা হত্যার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *