TT Ads

 

বরিশাল: বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শাখায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ করে অধ্যক্ষের কক্ষে যান। এ সময় প্রাথমিক শাখায় নতুন করে শিক্ষার্থী ভর্তি না নেওয়ার অনুরোধ জানান তাঁরা।
শিক্ষার্থীদের দাবি, প্রাথমিক শাখায় নতুন করে ভর্তি কার্যক্রম শুরু হলে বিদ্যালয়ের বিদ্যমান শিক্ষা কার্যক্রমে আরও চাপ তৈরি হতে পারে।
তবে অধ্যক্ষ তপন কুমার সাহা জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকেই প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখায় ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। চলতি বছরও নতুন করে শিক্ষার্থী ভর্তির বিষয়ে কোনো নির্দেশনা পাননি তাঁরা।
অধ্যক্ষ বলেন, ভবনসংকটের কারণে বর্তমানে স্কুল নয়, কলেজ পর্যায়েই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এ অবস্থায় নতুন করে প্রাথমিক শাখায় শিক্ষার্থী ভর্তি নেওয়ার সুযোগ নেই। #

TT Ads