TT Ads

 

বরিশাল: বরিশাল নগরীর বটতলা এলাকার আশ্রাব সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বহুতল ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় কোন আটক হয়নি। বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ভবনের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাত সোয়া দুইটার দিকে আশ্রাব সড়কে নানকের বাসভবনের সামনে একদল লোকের জটলা দেখে টহল পুলিশ সেখানে যায়। এর আগেই দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং নিচতলায় আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, নানকের বাসভবনে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ খবর দেয়নি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *