TT Ads
Spread the love

 

বরিশাল: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় বরিশালের বানারীপাড়ায় অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে ৮ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ্য মালামাল জব্দ করা হয়েছে।

গত সোমবার দুপুর ৩ টায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলাধীন পৌরসভার ৪ নং ওয়ার্ডের চেয়ারম্যান গলি রোডে মেসার্স জাবের প্লাস্টিক প্যাকেজিং নামের একটি ফ্যাক্টরিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এনএসআই, বরিশাল জেলা কার্যালয়ের সদস্য, বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর বিএম রাকিব উদ্দিন সহ বানারীপাড়া থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

২ টি গোডাউন ও কারখানায় অভিযান চালিয়ে ১২০ বস্তা প্লাস্টিক দানা (এলডিপিই) যার বাজার মূল্য আনুমানিক ৬,০০০০০ টাকা) এবং তৈরিকৃত পলিথিন ৩৩ বস্তা (যার আনুমানিক বাজার মূল্য ২,৫০,০০০ টাকা)। সর্বমোট আনুমানিক ৮,৫০,০০০ টাকার অবৈধ্য পণ্য জব্দ করে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরে নিয়ে যাওয়া হয়।

ফ্যাক্টরি মালিক সহ শ্রমিকদের কাউকে উপস্থিত না পাওয়ায় তাৎক্ষণিক কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা রজ্জু করা হয়েছে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *