TT Ads
Spread the love

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩১) সন্ধ্যা ৭টায় উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া
ইসমাইল হোসেন খানখেয়াঘাট মসজিদ সংলগ্ন মাঠে টিয়াখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। টিয়াখালী ইউপির ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসমাইল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।
প্রধান বক্তা ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্যাদা,উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, যুগ্ম আহবায়ক গাজী মো.সুমন, জিএস মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু এবং ইউপি সদস্য মো.সোবাহান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস,যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার,মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল হক পনির, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা আক্তার রোজী, কলাপাড়া পৌর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মো.জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপি নেতা সোবাহান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন গাজী, আরিফুর রহমান, আনোয়ার হোসেন, পনির হোসেন, ইউসুফ, ইউনুস নাসির পহলান, আব্বাস, এনামুল খান, তৈয়ব, জসিম উদ্দিন খান, মঞ্জুরুল ইসলাম, নুরুল হক, আনসার, হাফেজ ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান বক্তা মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, এই এলাকার পানির সমস্যা ইনশাআল্লাহ নির্বাচনের পরে সমাধান করা হবে। তিনি বহিরাগত কেউ এখানে এসে কোন সমস্যা করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিশ্চয়তা দেন।
প্রধান অতিথি গাজী মো.ফারুক বলেন, টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা হিসেবে এই এলাকার সুখে দুখে আপনাদের পাশে ছিলাম। তিনি আরও বলেন,এই এলাকার ৩টি প্রধান সমস্যা আছে। যার সিংহভাগ ১৭ বছর আগে সমাধানের যে প্রচেষ্টা করেছিলাম এখনো সেই অবস্থায় আছে। এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করুন। ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান করতে পারব ইনশাআল্লাহ।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *