বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই প্রয়াসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ডমিনেশন পেট্রোলিং অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম সার্বিক দিক-নির্দেশনায় ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য সংস্থার সমন্বয়ে বরিশাল মহানগরীতে এ ডমিনেশন পেট্রোলিং অনুষ্ঠিত হয়।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।




