TT Ads

 

বরিশাল: ‎চন্ডিপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বরিশালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

 

‎আজ শনিবার সকাল সাড়ে ৬ টায় বরিশাল নগরীর স্ব-রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে অগ্রগামী যুব সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ।এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই দিনে পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ‘জলদান’ বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়।

 

রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক ভানু লাল দে জানান, বরিশালে শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বনাথ রায়ের চন্ডিপাঠের সঙ্গে আগমনী সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

‎

 

‎

TT Ads