বরিশাল : বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত জমি দখলদারের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের বরিশালবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধানঅতিথির বক্তব্যে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন, আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ভিত্তিপ্রসà